দৈনিক সংবাদ দিগন্ত

গোপালগঞ্জের পরিস্থিতিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান গোলাম পরওয়ার

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ছবি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাকে রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে গোলাম পরওয়ার বলেন, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতার আরেকটি প্রমাণ। 

আরও পড়ুন, ভুল স্বীকার করলে ফেরার সুযোগ, শৃঙ্খলায় কঠোর বিএনপি

তিনি আরও লেখেন, গোপালগঞ্জের মানুষ বর্তমানে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।ফেসবুক পোস্টের শেষাংশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, উদ্বেগজনক এই পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিষয় : হস্তক্ষেপ পরিস্থিতিতে গোপালগঞ্জের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের পরিস্থিতিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাকে রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে গোলাম পরওয়ার বলেন, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতার আরেকটি প্রমাণ। 

আরও পড়ুন, ভুল স্বীকার করলে ফেরার সুযোগ, শৃঙ্খলায় কঠোর বিএনপি

তিনি আরও লেখেন, গোপালগঞ্জের মানুষ বর্তমানে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।ফেসবুক পোস্টের শেষাংশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, উদ্বেগজনক এই পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x