জুলাইয়ের ঘটনাকে আড়াল করে বহুপক্ষীয় যোগসাজশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, দেশের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। এ কারণে আগামী কয়েক মাসের জন্য ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ের শহীদ নিজামী মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেলিম উদ্দিন জানান, আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করবে দলটি। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে কর্মসূচি পালন করবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পালন করা হবে। বিজয় দিবস উপলক্ষে বড় পরিসরে র্যালির আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন,গ্রেপ্তারের পর ডিবির কাছে হস্তান্তর সাবেক প্রতিমন্ত্রী হিরুকে
তিনি আরও জানান, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে প্রায় ১০০ দিন বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি চলবে। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নারী-পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক সমাবেশ সফল করতে প্রচার-প্রচারণার জন্য বিভিন্ন টিম কাজ করছে। সম্মেলনে বিএনপির প্রতি ইঙ্গিত করে সেলিম উদ্দিন বলেন, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন না পেলে বিএনপি ক্ষমতায় আসতে পারত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে বিএনপি অতীতের সহযোগিতার কথা ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দায়িত্বশীলদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান সেলিম উদ্দিন। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬