দৈনিক সংবাদ দিগন্ত

জামায়াতের জাতীয় সমাবেশ আজ সোহরাওয়ার্দী উদ্যানে

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ১০টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার এবং অংশগ্রহণকারীদের সম্মান জানানো হবে। একই সঙ্গে তাদের দাবিগুলোও তুলে ধরা হবে।আরো পড়ুন , গণভোট ইস্যুতে রাজপথ-সংসদে একযোগে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানেরসমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে সমাবেশের বিষয়টি নিশ্চিত করে জামায়াত জানায়, এটি একটি জাতীয় পর্যায়ের কর্মসূচি হিসেবে আয়োজন করা হয়েছে।এদিকে, এর আগের দিন শুক্রবার একই স্থানে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ করে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক এই সমাবেশগুলো রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিকে আরও সক্রিয় করে তুলছে।

জামায়াতের জাতীয় সমাবেশ আজ সোহরাওয়ার্দী উদ্যানে