দৈনিক সংবাদ দিগন্ত

বিমানবন্দরে জামায়াত আমিরকে ফুলেল সংবর্ধনা

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।
ছবি: ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াত আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান দলের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিনসহ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে সংবর্ধনা জানান।

আরও পড়ুন,সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

 সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। অস্ট্রেলিয়া সফরের সময় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন জামায়াত আমির। এসব কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীরা দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।সফরে তাঁর সঙ্গী ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ দলের দায়িত্বশীল নেতারা।

বিষয় : জামায়াত সংবর্ধনা বিমানবন্দরে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে জামায়াত আমিরকে ফুলেল সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x