দৈনিক সংবাদ দিগন্ত

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

সীমান্তে অনুপ্রবেশ
সীমান্তে অনুপ্রবেশ
ছবি: সীমান্তে অনুপ্রবেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। তিনি বাংলাদেশে আসবেন কি না, কিংবা কীভাবে তাঁকে হস্তান্তর করা হবে, সে বিষয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার ২৪ নভেম্বর সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এ বিষয়ে আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে। সরকার তাঁকে বাংলাদেশে ফেরত চায়। তবে তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া শেষে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। ফলে তাঁকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে। 

আরও পড়ুন,নাশকতা মোকাবিলায় গণতান্ত্রিক পথ অনুসরণের দাবি রিজভীর

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় সরকার। তাঁকে প্রত্যর্পণ করা উচিত। শেখ হাসিনা নিজেই যদি বাংলাদেশে আসতে চান, তাহলে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সতর্কতা ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বরকে ঘিরে নানা আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে সরকারের আলোচনা এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি এখন রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে।

বিষয় : বিজিবি সতর্ক অবস্থান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x