দৈনিক সংবাদ দিগন্ত

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কলেজছাত্রকে তুলে নেওয়ার দাবি

পিটুনি প্রতীকী ছবি
পিটুনি প্রতীকী ছবি
ছবি: পিটুনি প্রতীকী ছবি

পটুয়াখালীতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এক কলেজছাত্রকে জোর করে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। নির্যাতনের শিকার হওয়ার দাবি করা ওই শিক্ষার্থী বর্তমানে নিরাপত্তার কারণে আত্মগোপনে রয়েছেন। ভুক্তভোগী দ্বীপ চন্দ্র শীল (২২) পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, গতকাল দুপুর দেড়টার দিকে শহরের মুন্সেফপাড়া সড়কে অবস্থানকালে মোটরসাইকেলে করে আসা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাঁকে জোর করে তুলে নিয়ে যান। পরে কলেজের ভেতরে মসজিদের কাছে নিয়ে তাঁকে মারধর করা হয়। দ্বীপের ভাষ্য, ১২ থেকে ১৫ জন যুবক তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। প্রায় ২০ মিনিট ধরে নির্যাতনের পর তাঁকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয়। 

আরও পড়ুন, গুলশান-বনানীতে স্পা সেন্টারের আড়ালে কী চলছে

এভাবে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকার একপর্যায়ে কান থেকে হাত ছুটে গেলে তাঁকে আবারও মারধর করা হয়। ভুক্তভোগী জানান, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এরপর গতকাল রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত ব্যক্তিদের একজন মুঠোফোনে তাঁর অবস্থান জানতে চান এবং হুমকি দেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে খুঁজতে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন বলেও দাবি করেন তিনি। দ্বীপের অভিযোগ, নির্যাতনে জড়িত ব্যক্তিদের মধ্যে তাঁর কলেজের এক সহপাঠী রয়েছেন, যিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে দাবি তাঁর। 

তবে নিরাপত্তার শঙ্কায় অভিযুক্তদের পরিচয় প্রকাশ করতে চাননি তিনি। তাঁর আশঙ্কা, পরিচয় প্রকাশ করলে তাঁর ও পরিবারের সদস্যদের ওপর আবারও হামলা হতে পারে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নিরাপত্তার কারণে থানায় অভিযোগ না করে আত্মগোপনে রয়েছেন দ্বীপ। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানায় করা হয়নি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : অভিযোগে ছাত্রলীগের সংশ্লিষ্টতার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কলেজছাত্রকে তুলে নেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x