দৈনিক সংবাদ দিগন্ত

মানবপাচারের ফাঁদে ৭২ জন, কক্সবাজারে উদ্ধার অভিযান

ট্রলারটি সৈকতে ভিড়লে স্থানীয় লোকজনের খবরে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালান

ছবি: ট্রলারটি সৈকতে ভিড়লে স্থানীয় লোকজনের খবরে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালান

মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৭২ জনকে মাছ ধরার ট্রলারে তুলে এক সপ্তাহ সাগরে ভাসিয়ে রাখে মানবপাচারকারী চক্র। পরে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ভেড়ানো হয়। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যান চক্রের সদস্যরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাঁদের ছয়জন রোহিঙ্গা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়ানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীদের উদ্ধার করা গেলেও মানবপাচারকারীরা পালিয়ে যান। উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদের সাগরে থাকা একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর কয়েক দিন সাগরে কাটে তাঁদের।

আরও পড়ুন, গুলশান-বনানীতে স্পা সেন্টারের আড়ালে কী চলছে

 ট্রলারটিতে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন। তাঁদের মধ্যে বিরোধ দেখা দিলে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে আসা হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে তাঁরা পালিয়ে যান। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ (২৭) নিহত হন। ওই অভিযানে পাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার এবং চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ি এলাকায় আটকে রেখে পরে মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের চেষ্টা করে।

বিষয় : উদ্ধার মানবপাচারের ফাঁদে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মানবপাচারের ফাঁদে ৭২ জন, কক্সবাজারে উদ্ধার অভিযান

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x