দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ডেটিং অ্যাপের মাধ্যমে কাল্টে টেনে নিয়ে খুন: মৃত্যুদণ্ড পেলেন মূল অভিযুক্ত

কাল্টে টেনে নিয়ে খুন

ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় এবং পরবর্তীতে ভয়ংকর এক জাদুবিদ্যার ফাঁদে ফেলে তরুণী সিডনি লুফে হত্যার রোমহর্ষক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে তিন পর্বের তথ্যচিত্র সিরিজ ‘সোয়াইপ রাইট অন দ্য ডেভিল’। ওটিটি প্ল্যাটফর্ম হুলুর এই ট্রু ক্রাইম সিরিজে অনলাইন ডেটিংয়ের অন্ধকার দিক, প্রতারণা এবং নিয়ন্ত্রণের ভয়ংকর সব কৌশল তুলে ধরা হয়েছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার বাসিন্দা ২৪ বছর বয়সী সিডনি লুফের সঙ্গে টিন্ডারে ‘অড্রে’ নামের এক নারীর পরিচয় হয়। কয়েকটি ডেটের পর আচমকাই নিখোঁজ হন সিডনি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি মহাসড়কের পাশ থেকে তাঁর ১৪ টুকরা দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায়, বেইলি বসওয়েল নামের সেই নারী এবং ৫১ বছর বয়সী অউব্রে ট্রেইল নামের এক ব্যক্তি নিজেকে ভ্যাম্পায়ার ও অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী বলে পরিচয় দিতেন। তাঁরা ডেটিং অ্যাপের মাধ্যমে নারীদের টার্গেট করে নিজেদের গোপন গোষ্ঠীতে বা ‘কোভেন’-এ টানতেন এবং নানা প্রলোভন ও ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখতেন।

আরও পড়ুন,আবেরা’ স্পা ঘিরে অভিযোগ, পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন

তথ্যচিত্রটিতে বেঁচে ফেরা তিন নারীর সাক্ষ্য ও তদন্তের নানা অজানা দিক উন্মোচিত হয়েছে। জানা যায়, ট্রেইল আরও ক্ষমতা অর্জনের জন্য কাউকে নির্যাতন করে হত্যার পরিকল্পনা করেছিলেন। সিডনি হত্যাকাণ্ডের ঘটনায় আদালত প্রধান অভিযুক্ত অউব্রে ট্রেইলকে মৃত্যুদণ্ড এবং বেইলি বসওয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পরিচালকের মতে, এটি কেবল কোনো সাধারণ খুনের রহস্য নয়; বরং ডিজিটাল যুগে মানুষের একাকিত্ব ও সরলতার সুযোগ নিয়ে অপরাধ সংঘটনের এক মর্মান্তিক দলিল। সিডনির স্মৃতি ধরে রাখতে তাঁর পরিবার ‘সিডনি লুফে ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছে, যা বর্তমানে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে সহায়তা করে আসছে।

বিষয় : অভিযুক্ত মৃত্যুদণ্ড ডেটিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ডেটিং অ্যাপের মাধ্যমে কাল্টে টেনে নিয়ে খুন: মৃত্যুদণ্ড পেলেন মূল অভিযুক্ত

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x