দৈনিক সংবাদ দিগন্ত

কসবায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

দিদারুল আলম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাকার বিনিময়ে নারিকেল পাড়তে গিয়ে দিদারুল আলম (১৫) নামের এক কিশোর হত্যার অভিযোগ । নারিকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাহিদ মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মারা যায় দিদারুল। ঘটনাটি ঘটেছে কসবা উপজেলার ২ নম্বর মেহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌবেপুর উত্তরপাড়া এলাকায়। নিহত দিদারুল ওই এলাকার আল আমিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারিকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নিয়ে যান। এ সময় ইউনুছ মিয়ার ভাতিজা মাহিদ মিয়া নারিকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে রুনা আক্তারের সঙ্গে মাহিদের কথা-কাটাকাটি হয়। এ সময় মাহিদ দিদারুলকে নারিকেল পাড়তে আসার কারণ জানতে চান। দিদারুল জানান, তাঁর চাচি রুনা আক্তারই তাঁকে নারিকেল পাড়ার জন্য ডেকে এনেছেন।

আরোও পড়ুন,বনানীতে কোটি টাকার লাভের লোভ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৩

একপর্যায়ে মাহিদ তাঁকে নারিকেল পাড়লে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। জবাবে দিদারুল তাঁকে মারতে নিষেধ করেন। পরে দিদারুল বাড়ির উদ্দেশে রওনা হলে মাহিদ তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গত ২১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দিদারুলকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। ঘটনার বিষয়ে স্থানীয় একজনের বক্তব্য অনুযায়ী, দিদারুল ১০০ থেকে ১৫০ টাকার বিনিময়ে নারিকেল পেড়ে দিতে সেখানে গিয়েছিল। তবে এই টাকার বিনিময়ে কাজ করার বিষয়টি পুলিশি বিবরণে উল্লেখ নেই। এ বিষয়ে কসবা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : হত্যা কুপিয়ে একজন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কসবায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x