দৈনিক সংবাদ দিগন্ত

কুরিয়ার গুদামে তাণ্ডব, সন্ত্রাসী ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি

কুরিয়ার গুদামে তাণ্ডব

রাজধানীর হাজারীবাগে ‘এজেআর কুরিয়ার সার্ভিস’-এর গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার বাদী এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে আগামী শনিবারের মধ্যে মামলার বিষয়ে আপস না করলে তাঁকে হত্যা করে ‘লাশ ফেলে দেওয়া হবে’ বলে ধমক দেয়।কুরিয়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফোনটি আসার পর হুমকিদাতা ও বাদীর মধ্যকার কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া গেছে, যা ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অডিওতে হুমকিদাতাকে চরম অশ্লীল ভাষায় গালাগাল করতে এবং “কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে” বলে হুমকি দিতে শোনা যায়।

আরোও পড়ুন,গুলশানের বাড়িধারায় ‘আবেরা’ স্পা সেন্টার ঘিরে নানা অভিযোগ

এই ঘটনার পর থেকে মামলার বাদী আফসার উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে এবং পুরো কুরিয়ার সার্ভিস পরিবারের কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং অডিওটি যাচাই করে মামলার তদন্তের আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ‘জমির ভাড়া এখন থেকে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’ দাবি করে একদল সশস্ত্র সন্ত্রাসী হাজারীবাগে কুরিয়ারটির কার্যালয় ও গুদামে তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা ব্যাপকভাবে ভাঙচুর চালিয়ে লাখ লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা লুট করে নিয়ে যায়। ওই কুরিয়ার সার্ভিসটি দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে জমিটি চুক্তির মাধ্যমে ভাড়া নিয়েছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ এখন পর্যন্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করলেও হামলার অন্যতম মূল হোতা সাইফুল ও জুয়েল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

বিষয় : তাণ্ডব কুরিয়ার গুদামে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কুরিয়ার গুদামে তাণ্ডব, সন্ত্রাসী ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x