দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ে বিরূপ মন্তব্য, ট্রাইব্যুনালে ক্ষমা প্রার্থনা

আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির

জাতীয় নারীশক্তি: ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির

তুলসীগাছ ও জবা ফুল’: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ভোটার টানছে বিএনপি

নির্বাচনে ধর্ম ব্যবহারের অভিযোগ বিএনপির বিরুদ্ধে: গোলাম পরওয়ার

খণ্ডিত বক্তব্য না ছড়ানোর আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সাঈদী মামলার সাক্ষীর দাফন ও রাষ্ট্রীয় সম্মান নিয়ে তোলপাড়

সাঈদী মামলার সাক্ষীর দাফন ও রাষ্ট্রীয় সম্মান নিয়ে তোলপাড়

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ে বিরূপ মন্তব্য, ট্রাইব্যুনালে ক্ষমা প্রার্থনা

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ে বিরূপ মন্তব্য, ট্রাইব্যুনালে ক্ষমা প্রার্থনা

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ হিসেবে আখ্যায়িত করার ঘটনায় সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামী পন্থী দুই আইনজীবী। সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে তাঁরা এই ক্ষমাপত্র দাখিল করেন। বর্তমানে শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁদের আদালত অবমাননার মাত্রা ও গুরুত্ব বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।এই দুই আইনজীবীর আদালত অবমাননার মামলার শুনানিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনাল-২-এর অন্যান্য দিনের সাধারণ মামলার শুনানি বাতিল করার পাশাপাশি সাধারণ আইনজীবীদের প্রবেশেও বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়।

আরও পড়ুন,পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরদিন (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিরূপ মন্তব্য করায় অ্যাডভোকেট হাসানুজ্জামান তুষার ও অ্যাডভোকেট হাসান চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। প্রসিকিউশনের মতে, পেশাজীবী আইনজীবী হয়ে ট্রাইব্যুনালের রায় নিয়ে অবমাননাকর মন্তব্য করার ফলে সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থা নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরির আশঙ্কা রয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য থাকলেও বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল। সেদিনও উক্ত দুই আইনজীবী ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন।

বিষয় : ক্ষমা মৃত্যুদণ্ডের বিরূপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ে বিরূপ মন্তব্য, ট্রাইব্যুনালে ক্ষমা প্রার্থনা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x