দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ে বিরূপ মন্তব্য, ট্রাইব্যুনালে ক্ষমা প্রার্থনা

আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির

জাতীয় নারীশক্তি: ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির

তুলসীগাছ ও জবা ফুল’: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ভোটার টানছে বিএনপি

নির্বাচনে ধর্ম ব্যবহারের অভিযোগ বিএনপির বিরুদ্ধে: গোলাম পরওয়ার

খণ্ডিত বক্তব্য না ছড়ানোর আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সাঈদী মামলার সাক্ষীর দাফন ও রাষ্ট্রীয় সম্মান নিয়ে তোলপাড়

সাঈদী মামলার সাক্ষীর দাফন ও রাষ্ট্রীয় সম্মান নিয়ে তোলপাড়

পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির

পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির
পাহাড়ের অস্থিতিশীলতা

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আয়োজিত এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, অতীতে যেভাবে পঞ্চম সংশোধনী বাতিল করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘অবৈধ ক্ষমতা দখলদার’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ক্ষেত্রেও ভবিষ্যতে একই ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। বর্তমান সংসদের একদলীয় সংবিধান সংশোধন কমিটি যত ভালো সংশোধনীই আনুক না কেন, তা ভবিষ্যতের জন্য স্থায়ী সমাধান আনবে না বলে তিনি মন্তব্য করেন।পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বৃত্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের রাজনৈতিক কল্যাণেই অবিলম্বে একটি নতুন সংবিধান সংস্কার পরিষদ গঠন করা উচিত। এর মাধ্যমে পুরোনো সংসদ, অবৈধ সরকার এবং ফ্যাসিবাদের সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা চিরতরে ভেঙে ফেলে দেশে একটি নতুন ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার তাগিদ দেন তিনি।পাশাপাশি, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের তীব্র সমালোচনা করা হয়। এসব জনদুর্ভোগের প্রতিবাদ এবং বর্তমান পরিস্থিতির প্রতিকারের দাবিতে আগামী ৩০ অক্টোবর শাহবাগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এক বিশাল গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সফল করার পক্ষেই মূলত সপ্তাহব্যাপী প্রচারপত্র বিতরণ কার্যক্রম চলছে।

আরও পড়ুন,তুলসীগাছ ও জবা ফুল’: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ভোটার টানছে বিএনপি

সমাবেশে দেশের পাহাড়ি অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুতর অভিযোগ তোলেন এই নেতা। তিনি বলেন, সমতল থেকে শুরু করে পাহাড় পর্যন্ত দেশের সর্বত্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অশান্ত ও নাজুক। পাহাড়ের অস্থিরতা দূর করতে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, কারা পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের মদদ দিচ্ছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য জাতির সামনে তুলে ধরতে হবে। কারণ, এটি সরাসরি দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত।নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন যে, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বর্তমান সরকারের এক ধরনের গোপন আঁতাত রয়েছে। যখনই কথিত বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে চাপে ফেলতে চায়, তখনই পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয় বলে তিনি দাবি করেন। এছাড়া, আওয়ামী লীগ আমলের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত ও একতরফা তিনটি সংসদকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করার দাবি পুনর্ব্যক্ত করে তিনি জানান, বিএনপি সরকার নিজে মুখে এগুলোকে অবৈধ বললেও আইনগতভাবে তা বাতিল বা গেজেটভুক্ত করার কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি।উক্ত প্রচারপত্র বিতরণ ও সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

বিষয় : এনসিপি বক্তব্য সার্বভৌমত্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x