দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ে বিরূপ মন্তব্য, ট্রাইব্যুনালে ক্ষমা প্রার্থনা

আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির

জাতীয় নারীশক্তি: ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

পাহাড়ের অস্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের স্পষ্ট বক্তব্য দাবি এনসিপির

তুলসীগাছ ও জবা ফুল’: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ভোটার টানছে বিএনপি

নির্বাচনে ধর্ম ব্যবহারের অভিযোগ বিএনপির বিরুদ্ধে: গোলাম পরওয়ার

খণ্ডিত বক্তব্য না ছড়ানোর আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সাঈদী মামলার সাক্ষীর দাফন ও রাষ্ট্রীয় সম্মান নিয়ে তোলপাড়

সাঈদী মামলার সাক্ষীর দাফন ও রাষ্ট্রীয় সম্মান নিয়ে তোলপাড়

আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির

আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির
নাহিদ ইসলাম

আসামের বাঙালি মুসলমানদের অধিকার ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইকে বাংলাদেশের নিজস্ব অস্তিত্ব ও সার্বভৌমত্বের লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক ঘরবাড়ি ও একাধিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি এটিকে বাঙালি মুসলমানদের ঐতিহাসিক উপস্থিতি মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নাহিদ ইসলাম জানান, গত ১৭ ও ১৮ অক্টোবর মাত্র দুই দিনে আসামে বাংলাভাষী মুসলমানদের ১,১০০-রও বেশি বাড়িঘর এবং ১০টির বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, শত বছর আগে আসামে যে ‘লাইন প্রথা’র মাধ্যমে বাঙালি কৃষকদের সীমিত করা হয়েছিল, আজও রূপ বদলে একই উচ্ছেদ রাজনীতি চালানো হচ্ছে। ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে সেখানে ৩৩টি অভিযানে ২২ হাজারের বেশি পরিবার গৃহহীন হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে ভোটার তালিকা থেকে নাম কেটে এবং সীমান্ত দিয়ে অবৈধ ‘পুশইন’ করে মানুষকে রাষ্ট্রহীন করার অমানবিক চেষ্টা চলছে।

আরও পড়ুন,খণ্ডিত বক্তব্য না ছড়ানোর আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আসামের এই ঐতিহাসিক সংকট ও মাওলানা ভাসানীর আন্দোলনের প্রসঙ্গ টেনে এনসিপি প্রধান আরও বলেন, বরাক উপত্যকার করিমগঞ্জ ও সিলেটের ঐতিহাসিক ও ভাষাগত নাড়ির টান অত্যন্ত গভীর। ফলে ওপারে রাষ্ট্রহীনতার যে সংকট তৈরি হচ্ছে, তা সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত। কেবল চিঠি বা সীমান্ত পাহারার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভারত সরকারের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে পুশইন ইস্যুতে সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি উল্লেখ করেন, ওপার থেকে ধাক্কা দেওয়া মানুষকে কোনোভাবেই গ্রহণ না করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া অত্যন্ত জরুরি।

বিষয় : উচ্ছেদ হস্তক্ষেপ আসামের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x