দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে অগ্নিসন্ত্রাসের অভিযোগ

রিজভী
রিজভী
ছবি: রিজভী

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতার মোহে এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এ সমাবেশের আয়োজন করে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও পেট্রাপোল সীমান্তে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতার বৈঠক কীভাবে হলো? সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনাকে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। 

আরও পড়ুন,নাশকতা মোকাবিলায় গণতান্ত্রিক পথ অনুসরণের দাবি রিজভীর

কিন্তু দেশ ছাড়ার পরও তার হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে নীতি অনুসরণ করেছেন, এখনো সেই পথেই চলছেন বলে অভিযোগ করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ তুলে রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে অবস্থানরত সন্ত্রাসীদের দিয়ে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন রিজভী। একই সঙ্গে দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিষয় : রিজভী অগ্নিসন্ত্রাস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশজুড়ে অগ্নিসন্ত্রাসের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
দেশজুড়ে অগ্নিসন্ত্রাসের অভিযোগ
0:00 0:00
1.0x