দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর দাবি, ক্ষমতার মোহে এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, প্রতিবেশী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা কীভাবে পেট্রাপোল সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন, তা জানতে চান তিনি। সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন কি না, সে প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা।
আরও পড়ুন,শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতীয় রাজনীতিতে আলোচনা
তাঁর মতে, ঘটনাটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে নীতি অনুসরণ করেছেন, এখনো সেই আচরণ অব্যাহত রেখেছেন। দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে অবস্থানরত সন্ত্রাসীদের দিয়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
বিষয় : গণতান্ত্রিক মোকাবিলায় নাশকতা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬