লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে ইমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মীরগঞ্জ বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক শাখায় পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইমন।
আরও পড়ুন,সোনার মাটির মিঠাপুকুরে কৃষি উন্নয়নের নতুন প্রত্যাশা
এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইমন কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুইয়া বাড়ির খোকা আমিনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আগুনে ব্যাংক শাখার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬