জীবনের প্রতিকূলতা কিংবা কারাগারের বন্দিজীবন—কোনোটিই থামাতে পারেনি শিক্ষার পথে এগিয়ে চলার চেষ্টা। মামলার আসামি হয়ে টাঙ্গাইল জেলা কারাগারে বন্দী থেকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন সখিপুরের শিক্ষার্থী সোহাগ সিকদার (২২)। সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হওয়া ২০২৫ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রথম দিনে বেলা ১টায় বাংলা (জাতীয় ভাষা) বিষয়ে কারাগারের অভ্যন্তরেই পরীক্ষায় অংশ নেন তিনি। আদালতের বিশেষ নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়। সোহাগ সিকদার সখিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার বাসিন্দা। তিনি মৃত শামসুল হক সিকদারের ছেলে এবং সখিপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর পরীক্ষার কেন্দ্র সখিপুর আবাসিক মহিলা কলেজ। কেন্দ্র কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারাগারেই তাঁর পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।জানা যায়, কারাগারে বন্দী অবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে আবেদন করেন সোহাগ।
আরও পড়ুন,গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর টাঙ্গাইলের দ্রুত বিচার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষার দায়িত্ব পালন করেন সখিপুর আবাসিক মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান। আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য তাঁর বাকি পরীক্ষাগুলোও একইভাবে কারাগারে নেওয়া হবে। এদিকে সোহাগের বড় ভাই রনি সিকদারের দাবি, তাঁর ভাই একজন খেলোয়াড়, রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। শত্রুতার জেরে গত ১৫ সেপ্টেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ওই মামলায় জামিন পাওয়ার পর টাঙ্গাইল প্রেসক্লাবে হামলা ও ভাঙচুরের মামলায় দ্রুত বিচার আইনে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি তাঁর ভাইয়ের মুক্তি দাবি করেন। কারাগারের দেয়াল হয়তো একজন শিক্ষার্থীর চলার পথ সীমিত করতে পারে, কিন্তু আদালতের নির্দেশনায় সেই দেয়ালের ভেতরেও পৌঁছে গেছে শিক্ষার সুযোগ।
বিষয় : শিক্ষার কারাগারের বন্দিত্বেও

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬