দৈনিক সংবাদ দিগন্ত

ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি

ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার
ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার
ছবি: ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। এখনো প্রয়োজনীয় নিরাপত্তা, মানবিক সহায়তা এবং ঘরবাড়ি পুনর্নির্মাণের সুযোগ পাচ্ছেন না সেখানকার সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে চুপ থাকার কোনো অজুহাত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ।মঙ্গলবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, সোমবার নিউইয়র্কে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সভায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে বক্তব্য দেন আমিনা মোহাম্মদ। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা, ন্যায়বিচার এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। সময় নষ্ট করার সুযোগ নেই। চুপ থাকার কোনো অজুহাত নেই, দায়মুক্তিরও কোনো সুযোগ নেই। গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে জাতিসংঘের উপমহাসচিব বলেন, সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর, স্কুল ও হাসপাতাল। এরই মধ্যে আরেকটি শীত আসছে। ফিলিস্তিনিদের ওপর সামষ্টিক শাস্তি চাপিয়ে দেওয়ার কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, সংহতি প্রকাশের অর্থ শুধু মানুষের দুর্ভোগের সাক্ষী হওয়া নয়, বরং সেই দুর্ভোগের অবসানে কার্যকর পদক্ষেপ নেওয়াও সংহতির অংশ। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান আমিনা মোহাম্মদ।

আরও পড়ুন,ইউরোপে নতুন নিরাপত্তা সংকটের আশঙ্কা

বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ভাঙা, উচ্ছেদ, জমি দখল এবং বাস্তুচ্যুতির কারণে ফিলিস্তিনি পরিবারগুলোকে ঘরবাড়ি ছাড়তে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণ এবং ই১ পরিকল্পনা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে বলেও সতর্ক করেন তিনি। এসব তৎপরতা বন্ধের আহ্বান জানান জাতিসংঘের উপমহাসচিব। পাশাপাশি মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রাণ কার্যক্রমে বাধা না দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএর রাজনৈতিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখতেও সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের নেতৃত্ব নিশ্চিত করার কথা উল্লেখ করে আমিনা মোহাম্মদ বলেন, পুনর্গঠন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকতে পারে না। এটি রাজনৈতিক সমাধানের বিকল্পও নয়। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, গাজায় সংঘাতের কারণে ৭৭ বছরের মানব উন্নয়ন কার্যত ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকার প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিষয় : নিশ্চিত ফিলিস্তিন ন্যায়বিচার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x