জাপানের কৃষি খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাড়ছে বাংলাদেশি কর্মীদের চাহিদা। দীর্ঘদিন ধরে জনসংখ্যার বার্ধক্য এবং স্থানীয় শ্রমিকের অভাবে দেশটির কৃষি খামারগুলোতে বিদেশি কর্মী নিয়োগ বাড়ানো হচ্ছে। এ সুযোগে দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকেও শ্রমিক নিচ্ছে জাপান।সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন জাপানের কৃষি খাতের শ্রমশক্তির নতুন উৎস হয়ে উঠছে। টোকিওভিত্তিক সংস্থা মিরাই প্রথমবারের মতো বাংলাদেশি কর্মীদের কৃষিকাজের জন্য জাপানে পাঠানোর উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সংস্থাটির অংশীদার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই বাংলাদেশি শিক্ষার্থী জাপানের নির্দিষ্ট দক্ষ শ্রমিক কর্মসূচির আওতায় কৃষি খাতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে তারা জাপানের উত্তর-পূর্বাঞ্চলে গিয়ে কাজ শুরু করবেন। তারা হলেন ময়মনসিংহের ২১ বছর বয়সী মুহাম্মদ আহসান হাবিব এবং বরিশালের ২০ বছর বয়সী সিয়াম উর রহমান। জাপানে গিয়ে কৃষিকাজ শেখার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা বাড়াতে চান তারা।জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বাংলাদেশি কর্মীর সংখ্যা ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশি কর্মী বৃদ্ধির হার সবচেয়ে বেশি। একই সময়ে নেপাল থেকে শ্রমিক বেড়েছে ৩০ শতাংশ এবং শ্রীলঙ্কা থেকে ৬০ শতাংশ।
আরও পড়ুন,উপসাগরীয় অঞ্চলে হামলার মধ্যেও তেলের বাজারে পতন
অন্যদিকে, জাপানের কৃষি খাতে বিদেশি শ্রমিকের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটি থেকে কর্মীর সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৫৫ জনে পৌঁছেছে।সংশ্লিষ্টরা বলছেন, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মজুরি বাড়ায় সেসব দেশ থেকে শ্রমিক নিয়োগে চ্যালেঞ্জের মুখে পড়ছে জাপান। ফলে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর দিকে ঝুঁকছে দেশটির নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। জাপানে কৃষি খাতে নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী হিসেবে কাজ করতে হলে প্রার্থীদের জাপানি ভাষার এনফোর পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কৃষিবিষয়ক লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় পাস করতে হয়। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের তিনটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে আগ্রহীদের ভাষা ও প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাপানের কৃষি খাতে বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হলেও সংশ্লিষ্টরা বলছেন, কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, নিরাপদ আবাসন এবং দীর্ঘমেয়াদি কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি। এতে একদিকে জাপানের শ্রমিক সংকট মোকাবিলা সহজ হবে, অন্যদিকে বাংলাদেশি তরুণদের জন্য বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।
বিষয় : জাপান দক্ষিণ এশিয়া

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬