অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। একই সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের কঠোর সমালোচনা করেছেন তিনি। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আইজেনকোট। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে তিনি বলেন, রাতভর চালানো এসব হামলা সব অর্থেই ‘ইহুদি সন্ত্রাসবাদ’। তাঁর অভিযোগ, বেন-গভির ও স্মোট্রিচের নেতৃত্বে নেওয়া পদক্ষেপ পশ্চিম তীরকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, সহিংসতায় জড়িত ব্যক্তিদের থামাতে প্রশাসনিক আটক এবং নিরাপত্তা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন, নতুন বছর ঘিরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি আউটপোস্ট রয়েছে। এসব বসতি ও আউটপোস্টে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন। ফিলিস্তিনের উপনিবেশবিরোধী ও দেয়াল প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টির জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ও তাঁদের সম্পত্তির ওপর ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলার প্রবণতা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬