দৈনিক সংবাদ দিগন্ত

বাণিজ্যিক উৎপাদনের অপেক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ছবি: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন। তিনি জানান, আগামী ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কারিগরি ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে। এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে ওই দিন বিকেল ৩টায় বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক পরিচালনার বিভিন্ন ধাপে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে। এসব পরীক্ষার প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করেও পরীক্ষা চালানো হবে। 

আরও পড়ুন,স্কচটেপে মোড়ানো ১৮ স্বর্ণের বার উদ্ধার করল কাস্টমস গোয়েন্দা

কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এরপর প্রথম ইউনিটটি রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রাথমিকভাবে বুঝে নেবে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম শুরু হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে যুক্ত হবে নতুন এক সম্ভাবনা।

বিষয় : উৎপাদন বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাণিজ্যিক উৎপাদনের অপেক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x