আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে আমদানি বাণিজ্যের পুরনো চক্র। প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএমে এলএনজি আমদানির সুযোগ বাড়ানোর তৎপরতার অভিযোগ উঠেছে। জ্বালানি খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, জরুরি আমদানির সুযোগ কাজে লাগিয়ে কমিশন বাণিজ্যের ক্ষেত্র তৈরি করতে পারে একটি প্রভাবশালী চক্র।পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ৩৪টি এলএনজি কার্গো আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা। একই সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা। অথচ পুরো অর্থবছরে ভর্তুকির জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৬ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ চার মাসেই বরাদ্দের প্রায় ২ দশমিক ৭ গুণ অর্থ ভর্তুকি দিতে হয়েছে। জ্বালানি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অভিযোগ, জরুরি আমদানির প্রয়োজনীয়তাকে সামনে রেখে একটি পক্ষ ডিপিএম পদ্ধতিতে কেনাকাটার সুযোগ বাড়াতে তৎপর। তবে বিশেষ পরিস্থিতিতে এই পদ্ধতি ব্যবহার করা হলেও তা নিয়মিত ক্রয়পদ্ধতি হওয়া উচিত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেট্রোবাংলার তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতি মিলিয়ন এমএমবিটিইউ এলএনজির দাম বেড়ে প্রায় ৩০ ডলারে উঠেছে। বছরের শুরুতে এই দাম ছিল ১০ থেকে ১২ ডলারের মধ্যে। কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ বন্ধ থাকায় স্পট মার্কেটের ওপর বাংলাদেশের নির্ভরতা বেড়েছে। গত ১৩ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিপিএম পদ্ধতিতে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন,বেসরকারি বিনিয়োগে বাড়বে সৌরবিদ্যুৎ উৎপাদন
পাশাপাশি সরকার-টু-সরকার পদ্ধতিতেও কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এদিকে এলএনজি আমদানিকে কেন্দ্র করে অতীতেও কমিশন বাণিজ্য ও মধ্যস্বত্বভোগীদের অনিয়মের অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্টদের দাবি, প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে কেনাকাটা বাড়লে আবারও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে এলএনজি আমদানির বিপুল ব্যয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি ভর্তুকি ব্যবস্থাপনায় চাপ বাড়াচ্ছে। ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত আট বছরে এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৩৯ কোটি টাকা। এ সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আমদানিনির্ভরতা কমাতে দেশীয় গ্যাসসম্পদের ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ জরুরি। পাশাপাশি এলএনজি আমদানিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে বাড়তি আমদানি ব্যয়, ভর্তুকির চাপ এবং কমিশন বাণিজ্যের অভিযোগের মধ্যে এলএনজি কেনাকাটায় প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬