বিএনপির প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গঠন করা হয়েছে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম এনসিএফ। সংগঠনটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব হয়েছেন কে এম হারুন অর রশিদ। দলের প্রচার সম্পাদক ও এনসিএফের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। রোববার ২২ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং উপদেষ্টা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এনসিএফের নীতিনির্ধারণী কমিটিতে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, আবদুস সালাম ফাহিম, চিকিৎসক মনজুরুল ইসলাম ধ্রুব, হাসান মাহবুব ও ফায়েজ বিন আকরামসহ পরিচিত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টরা।
আরও পড়ুন,জুলাইয়ের নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিতের দাবি এনসিপি আহ্বায়কের
এদিকে নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ান আলফাজ হোসেন। সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার সুজাউর রহমান। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন নুরনবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি ও জাকারিয়া আলম আপেল। এ ছাড়া যুগ্ম মহাসচিব মালত আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মার্চেন্ট মেরিনার মিয়া মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বল। নতুন এই সংগঠনের মাধ্যমে বিএনপির প্রচার ও অনলাইন কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬