দৈনিক সংবাদ দিগন্ত

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান দুই এমপির

জামায়াত-বিএনপির দুই এমপি
জামায়াত-বিএনপির দুই এমপি
ছবি: জামায়াত-বিএনপির দুই এমপি

ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বাড়িটি পরিদর্শন করেছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য। এ সময় তাঁরা সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রোববার (২২ নভেম্বর) রাতে খাগড়াছড়ি জেলা সদরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। পরিদর্শনকালে শাহজাহান চৌধুরী অভিযোগ করেন, অগ্নিসংযোগের চেষ্টার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত। তিনি বলেন, রাজপথে কার্যক্রম চালাতে না পেরে তারা চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে ফেরার চেষ্টা করছে। এ ঘটনাকে ব্যক্তিগত বিষয় নয়, জাতীয় ইস্যু উল্লেখ করে তিনি বলেন, সরকার, বিরোধী দলসহ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করবে। 

আরও পড়ুন,জাতীয় ঐক্যের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি

তিনি আরও বলেন, সাদিক কায়েমের বাড়িতে হামলার চেষ্টা জুলাইয়ের চেতনার ওপর আঘাত। এ ঘটনায় তাঁরা ব্যথিত এবং পরিবারের পাশে রয়েছেন। বিএনপির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ ইতিমধ্যে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করেছে। তাঁদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা সম্পর্কেও পুলিশ তথ্য পেয়েছে বলে দাবি করেন তিনি। যেকোনো সময় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন। ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, অগ্নিসংযোগ ও ককটেল হামলার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবারের সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, তাঁদের পাশে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতারা রয়েছেন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ঐক্যবদ্ধ বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান দুই এমপির

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x