কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে বৈঠকে বসবে দলটির চার সদস্যের প্রতিনিধিদল। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। তবে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম রোববার বিকেলে দেশে ফেরার পর তাঁদের নাম নির্ধারণ করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। দলটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে তারা ইতিবাচকভাবে নিয়েছে।
আরও পড়ুন,সালাহউদ্দিনের রাজনৈতিক কৌশলে চাপে আওয়ামী লীগ: শফিকুল আলম
তবে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আগামীকাল এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন নজর আগামীকালের বৈঠকে এবং সেখানে জাতীয় ঐক্যের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান কীভাবে উঠে আসে, সেদিকে।
বিষয় : প্রধানমন্ত্রী সংলাপ বিরোধী দল

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬