ঢালিউডের পরিচিত অভিনেত্রী শবনম বুবলী এবার প্রযোজক হিসেবে নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে।২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রযোজনা প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন বুবলী। তখন তিনি জানিয়েছিলেন, এ প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ঘোষণার দেড় বছরের বেশি সময় পর প্রতিষ্ঠানটির প্রথম কাজ দর্শকের সামনে আসছে। ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা।
আরও পড়ুন,মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন
আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে সিনেমাটি প্রদর্শিত হবে। এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। গত ১১ মে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। কন্যাসন্তানের জন্মের পর থেকে জনসমক্ষে তাঁর উপস্থিতি তুলনামূলক কম। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও প্রচারণায় দেখা যায়নি তাঁকে।তবে অভিনয়ে ফেরার সম্ভাবনা রয়েছে। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তাঁর। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে বুবলীর অংশের শুটিং শুরু হওয়ার কথা। এ ছাড়া নতুন সিনেমা নিয়ে কয়েকজন পরিচালকের সঙ্গে তাঁর আলোচনা চলছে বলেও জানা গেছে।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগো প্রকাশ এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে ভিডিওবার্তায় উপস্থিতির মধ্য দিয়ে জনসমক্ষে ফেরার আভাস দিয়েছেন তিনি। তবে নিয়মিত অভিনয়ে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। প্রযোজক হিসেবে প্রথম কাজের স্বীকৃতি পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বুবলী প্রতিষ্ঠানটির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন এই অভিনেত্রী।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬