নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই দেশের ভবিষ্যতের পথ দেখাচ্ছে। তিনি মনে করেন, তরুণ-তরুণীদের ক্ষমতায়নই আগামী দিনের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে।আরও পড়ুন, ঐক্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রেসিডেন্টেরফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সংলাপের আয়োজন করে গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল ফাউন্ডেশন। ক্রেডিট এগ্রিকোল গ্রুপের সাধারণ সম্পাদক ভেরোনিক ফোজোরের সঞ্চালনায় আয়োজিত এই আলোচনায় ফ্রান্সের নারী-পুরুষ সমতা ও বৈষম্যবিরোধী লড়াই বিষয়ক মন্ত্রী অরোরে বের্জেও উপস্থিত ছিলেন। এতে আর্থিক অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতা খাতের প্রায় ১৫০ জন নেতৃবৃন্দ অংশ নেন।আলোচনায় অধ্যাপক ইউনূস তাঁর দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেন, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নের ধারণা নিয়ে তিনি কথা বলেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।আরও পড়ুন, চট্টগ্রামে ছাত্রলীগের গোপন সক্রিয়তা? গ্রেপ্তার একাধিক নেতা-কর্মীইউনূস বলেন, বাংলাদেশের নতুন প্রজন্ম বিশেষ করে তরুণীরা আজ নেতৃত্ব দিচ্ছে পরিবর্তনের। প্রযুক্তির ব্যবহার ও ক্ষমতায়নের মাধ্যমে তারা নিজেদের জন্য নতুন সামাজিক ও রাজনৈতিক শক্তি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে ‘গাড়ি চালিয়ে’ বের হলেন প্রধানমন্ত্রীতিনি আরও বলেন, ভবিষ্যতে প্রযুক্তির কারণে তরুণ প্রজন্ম আরও শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশের ক্ষেত্রে এই পরিবর্তন আরও দ্রুত ঘটবে, কারণ দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। বিশেষজ্ঞদের মতে, ইউনূসের এই বক্তব্য বৈশ্বিক উন্নয়ন, প্রযুক্তি এবং নারী নেতৃত্বে বাংলাদেশের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।