দৈনিক সংবাদ দিগন্ত

রাজনৈতিক দূরত্ব কমাতে এনসিপির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও নাশকতার আশঙ্কার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য ও সমন্বয় জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় অন্যান্য দলের সঙ্গেও পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে পরবর্তী সময়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল দলের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

আরও পড়ুন,মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য

 সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করাই জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। এনসিপি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে দলটির সঙ্গে যোগাযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্ব ও বিভেদের কারণ তুলে ধরবেন এনসিপি নেতারা। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও আলোচনায় আনতে পারেন তাঁরা। পাশাপাশি গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ দলের ঘোষিত পাঁচ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মতপার্থক্য কমিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আলোচনার ফলাফল ও সরকারের অবস্থানের ওপর সংলাপের পরবর্তী অগ্রগতি নির্ভর করবে।

বিষয় : রাজনৈতিক এনসিপির দূরত্ব

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রাজনৈতিক দূরত্ব কমাতে এনসিপির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x