দৈনিক সংবাদ দিগন্ত

'শুধু সরকারের নয়, সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে' : নাহিদ ইসলাম

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পশ্চিম রায়পুর এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না—মানবিক দায়িত্ব থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।নাহিদ ইসলাম বলেন, গত পাঁচ থেকে সাত দিন ধরে কয়েকশ পরিবার পানিবন্দি থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাউকে কার্যকরভাবে দুর্গত মানুষের পাশে দেখা যায়নি।আরও  পড়ুন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের জরুরি নির্দেশনাতিনি দাবি করেন, ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে বেড়িবাঁধের দুর্বলতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে বন্যা পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে জেনেছেন।এ সময় অতীতে বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ অর্থে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। চলতি অর্থবছরের বরাদ্দ যেন অপচয় বা দুর্নীতির শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির কথা জানান এবং বিষয়টি সংসদে উত্থাপনের আশ্বাস দেন।ত্রাণ বিতরণ কর্মসূচিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও উপস্থিত ছিলেন।শেষে নাহিদ ইসলাম সারা দেশের মানুষ, বিশেষ করে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান, যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য।

'শুধু সরকারের নয়, সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে' :  নাহিদ ইসলাম