দৈনিক সংবাদ দিগন্ত

বিদ্রোহী প্রার্থীদের ফেরানোর পথে বিএনপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ছবি: ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তাঁদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। সম্ভাব্য তালিকায় ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক নেতাকর্মী রয়েছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো ও সাংগঠনিক শক্তি বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে ৪৫টি আসনে বিএনপির ৯১ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে সাতজন নির্বাচিত হন। বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি তাঁদের সমর্থন করায় তৃণমূলের তিন শতাধিক নেতাকর্মীকেও বহিষ্কার করেছিল দলটি।

আরও পড়ুন,নাশকতার আশঙ্কায় কারাগারগুলোতে নজরদারি বাড়ল

 বহিষ্কৃতদের কয়েকশ ব্যক্তি ইতিমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। আবেদনগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাদেরও এ প্রক্রিয়ায় বিবেচনায় আনার পরিকল্পনা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট আলাদা। স্থানীয় বাস্তবতা ও অপরাধের গুরুত্ব বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত দিচ্ছেন। দলে ফেরানোর সম্ভাব্য তালিকায় নির্বাচনে বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থীর নাম রয়েছে। তাঁরা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের সাবেক ও বহিষ্কৃত নেতাদের নামও তালিকায় রয়েছে। বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ বিরোধ মেটানোর অংশ হিসেবে বহিষ্কৃতদের ফিরিয়ে নেওয়ার আলোচনা চলছে। কয়েকটি ধাপে তাঁদের ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব জানান, তিনি দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন,মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য

 তবে দলে ফেরার বিষয়ে হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা ও দলের দুঃসময়ে তাঁদের অবদান বিবেচনা করা উচিত। দলীয় সূত্রের ভাষ্য, জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভেদ এখনো পুরোপুরি কাটেনি। স্থানীয় সরকার নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে বলে নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে এনে তৃণমূলের বিরোধ কমানো এবং সাংগঠনিক কার্যক্রমে তাঁদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয় : বিদ্রোহী প্রার্থীদের ফেরানোর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বিদ্রোহী প্রার্থীদের ফেরানোর পথে বিএনপি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বিদ্রোহী প্রার্থীদের ফেরানোর পথে বিএনপি
0:00 0:00
1.0x