দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল
ছবি: বিক্ষোভ মিছিল

৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে নেতারা কর্মীদের উদ্দেশ্য কিছু নির্দেশনা দেয়ার পর একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২২ নভেম্বর) আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লেকপাড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে সমবেত হয়। মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা। তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলনকে সফল করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তনকে সামনে রেখে আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা তাঁর বক্তব্যে বলেন, এই আন্দোলন বৃহত্তর স্বার্থের আন্দোলন। আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে সবাইকে মাঠে থাকতে হবে। কোনো অবস্থাতেই আমরা পিছু হটব না। গোপালগঞ্জ বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার মাঠ। এ মাঠ বঙ্গবন্ধুর তৈরি করা মাঠ অতএব কোটালীপাড়া, টুঙ্গিপাড়া সর্বত্র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন,লালমনিরহাটে ট্রাকের বেপরোয়া ধাক্কা, খাদে তিন যানবাহন; প্রাণ গেল দুইজনের

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ,এম অহিদুল ইসলাম হাজরা বলেন, জননেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তিনি দেশে ফিরে এলে দেশের চলমান সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা আশাবাদী।’ সকল নেতাকর্মীদেরকে এক থাকতে হবে। সমাবেশে বক্তারা ৮ দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় থাকার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় কর্মসূচিতে ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এইচ,এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম (বাদল), প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজহারুল আলম (পান্না)। ছাত্রলীগের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এস,এম ইসরাফিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয় : আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল সংগঠনে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x