লালমনিরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। একটি ট্রাকের ধাক্কায় গরুবাহী নছিমন ও মোটরসাইকেলসহ তিনটি যানবাহন মহাসড়কের পাশের খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী ইমদাদুল হক (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি ট্রাক ফকিরের তকেয়া এলাকায় পৌঁছালে গরুবাহী একটি নছিমন ও মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুন,জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না : কাউসার আলী
এতে ট্রাক, নছিমন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক নিহত হন। একই সঙ্গে নছিমনে থাকা একটি গরুও মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম রেজা দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয় : লালমনিরহাটে ট্রাকের বেপরোয়া

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬