১৮৬ ক্যারেটের হীরার হার গলায় জেনিফার লোপেজ। আনুমানিক ১৪৫ কোটি টাকা মূল্যের এই দামী গয়নার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে দায়িত্বের বাইরে থাকা দুজন সশস্ত্র পুলিশ কর্মকর্তাও ছিলেন। গত বৃহস্পতিবার রাতে নিজের কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ারে এমন রাজকীয় সাজে হাজির হন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী।ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা শ্যান্টিলি লেসের গাউন ও সাটিনের শাল-কোট পরেছিলেন লোপেজ। তবে পুরো সাজের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ছিল ‘সিসিলিয়া’ নামের হীরার হারটি। এর মাঝখানে রয়েছে ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির একটি হীরা।
আরও পড়ুন,মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন
প্রিমিয়ারের লালগালিচায় মার্ক ম্যালকিনকে দেওয়া সাক্ষাৎকারে লোপেজ জানান, হারটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সবাই যেন শুধু হারটির দিকেই নজর রাখছেন। গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার আলতা মোদা ফ্যাশন শোতে প্রথম গাউন, কোট ও হারটি তাঁর নজরে আসে। পোশাক ও গয়না পছন্দ হওয়ায় ব্র্যান্ডটি প্রিমিয়ারের জন্য সেগুলো পাঠানোর কথা জানায়। কোটটি তাঁকে উপহার দেওয়া হলেও হারটি শুধু ওই রাতের জন্য পাঠানো হয়েছিল। এত দামি হার নিজের কাছে রাখার পরিকল্পনা নেই লোপেজের। তিনি বলেন, এটি অসাধারণ সুন্দর এবং শেষ পর্যন্ত যিনি এর মালিক হবেন, তিনি ভাগ্যবান। তাঁর মতে, এমন গয়না প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়া যায়। ‘দ্য জে-লো শো’তে লাস ভেগাসের মঞ্চে পরিবেশিত গানের পাশাপাশি লোপেজের জীবনের গল্পও উঠে এসেছে।

ব্রঙ্কসে শৈশব থেকে বিশ্বজোড়া তারকা হয়ে ওঠার যাত্রা এতে তুলে ধরা হয়েছে। লোপেজের কাছে এটি ক্যারিয়ারের একটি বিশেষ অধ্যায়। তিনি জানান, নতুন অ্যালবামের কাজ করছেন এবং জীবনের নতুন গল্প বলার প্রস্তুতি নিচ্ছেন। ব্যক্তিজীবনেও নতুনভাবে এগোতে চান এই তারকা। চারবার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতার পর আপাতত নতুন সম্পর্কে জড়ানোর তাড়া নেই তাঁর। নিজের ভালো থাকার অবস্থাকে গুরুত্ব দিতে চান তিনি। এদিকে যমজ সন্তান এমে ও ম্যাক্স কলেজে পড়তে বাড়ি ছেড়ে যাওয়ায় শূন্যতা অনুভব করেন লোপেজ। সন্তানদের ঘর আগের মতোই রেখেছেন বলে জানান তিনি। নিয়মিত ফোন ও ভিডিও কলে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হওয়ার কথা রয়েছে। বর্ধিত সংস্করণ দেখা যাবে প্যারামাউন্ট প্লাসে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬