দৈনিক সংবাদ দিগন্ত

থাইল্যান্ড যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার সুইডেন আসলাম

সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত
সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত
ছবি: সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

বিষয় : গ্রেপ্তার থাইল্যান্ড পথে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

থাইল্যান্ড যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার সুইডেন আসলাম

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x