চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সী বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনাছ ও আহত মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় দুই শিশু ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরে আটকে পড়ে দুই ভাই-বোন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় শিশু আনাছ।গুরুতর দগ্ধ মরিয়মকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অগ্নিকাণ্ডে মো. নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন, ডিসেম্বর ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি ডিজি
ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর দগ্ধ অপর শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬