দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি ডিজি

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ

নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ দলকে এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: খায়রুল কবির খোকন

কেশবপুরে নজরুল স্মরণোৎসব ও ৫ গুণীজনকে সম্মাননা প্রদান

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল

সোনারগাঁ উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান

বৈরী আবহাওয়ার মধ্যেই দুবলার চরে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব

বৈরী আবহাওয়ার মধ্যেই দুবলার চরে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব

ডিসেম্বর ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

ছবি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

ডিসেম্বর মাস ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রোববার (২২ নভেম্বর) সাংবাদিকদের সাক্ষাৎকারে বিজিবি মহাপরিচালক বলেন, সারা বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। স্মাগলিং, একইসাথে অবৈধ ব্যক্তিবর্গ যেন যাতায়াত না করতে পারে, এদিক থেকে ওদিকে যেতে না পারে এটা নিশ্চিত করা দায়িত্ব বিজিবির। সীমান্ত দিয়ে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। এ জন্য সরেজমিনে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কারও অবৈধভাবে আসা বা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন,  সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ

উল্লেখ্য, সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বিজিবির মহাপরিচালক কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দফতরে যান এবং কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : সীমান্ত বিজিবি ডিজি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে অবৈধ কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ বা বের হতে পারবে না: বিজিবি ডিজি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x