রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেওয়ায় এস্তোনিয়ার ওপর ক্ষুব্ধ হয়েছে মস্কো। দেশটির এমন পদক্ষেপ ও অন্যান্য কর্মকাণ্ড রাশিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ নিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মস্কোর এসব অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়া। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের ক্রসিংগুলো বন্ধ করার পরিকল্পনা করেছে এস্তোনিয়া। অন্তত ছয় মাস এই নিষেধাজ্ঞা কার্যকর রাখার কথা রয়েছে। এ ছাড়া এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা সংস্থায় অগ্নিসংযোগের চেষ্টা সাজানোর পেছনে রুশ নিরাপত্তা বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করেছে তালিন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে সোমবার ২৩ নভেম্বর মস্কোতে নিযুক্ত এস্তোনিয়ার শীর্ষ কূটনীতিককে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মস্কো জানায়, এস্তোনিয়ার উসকানিমূলক ও বিপজ্জনক আচরণ দুই দেশকে প্রকাশ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজন হলে কঠোর রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে বলেও সতর্ক করা হয়।
আরও পড়ুন,ফেডারেল আদালতে মামলা নিতে পারবেন ট্রাম্প
রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য গোপনে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। পাশাপাশি বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ এবং রুশ ভাষার ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টার অভিযোগও তুলেছে মস্কো। রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাদের। অন্যদিকে ইউক্রেনের সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো দেশকে সামরিক অভিযানের জন্য এস্তোনিয়ার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনা বলেন, ইউরোপীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা নিজেদের কর্মকাণ্ড থেকে মানুষের মনোযোগ সরাতেই রাশিয়া এস্তোনিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।এদিকে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ন্যাটো। বার্লিনে এক ভাষণে জোটের মহাসচিব মার্ক রুটে বলেন, পোল্যান্ড ও এস্তোনিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ন্যাটো। জোটের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা হবে। রাশিয়া ও এস্তোনিয়ার পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬