ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিসহ শতাধিক অতিথি অংশ নেন। সোমবার ২৩ নভেম্বর সন্ধ্যায় প্যারিসের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খাইরুজ্জামান মোল্লা অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম এবং ধারাবাহিক উন্নয়নের কথা উল্লেখ করেন। পাশাপাশি ফ্রান্সসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের বাহিনীর সুসম্পর্ক, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন। অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতার পর বাহিনীর গঠন ও বিকাশ এবং দেশে-বিদেশে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরা হয়।
আরও পড়ুন,স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতা প্রদর্শনে তিন বাহিনী
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে দেশমাতৃকার সেবা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বিশেষ গৌরবময় দিন। মুক্তিযুদ্ধের পক্ষে ফ্রান্সে জনমত গড়ে তুলতে ফরাসি লেখক ও রাজনীতিক আঁদ্রে মালরোর অবদানের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানান। ওই আন্দোলন ও পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন রাষ্ট্রদূত। বক্তব্যে ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের বিষয়টিও তুলে ধরা হয়। প্রচলিত ও অপ্রচলিত হুমকি মোকাবিলায় বাহিনীকে আরও সুপ্রশিক্ষিত, সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে উন্নত করার লক্ষ্য তুলে ধরেন তিনি। এ ছাড়া শিক্ষা বিস্তার, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, ঐতিহ্য সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
বিষয় : প্যারিস বাহিনী দিবস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬