দৈনিক সংবাদ দিগন্ত

আদালত অবমাননার মামলা নিয়ে গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

আদালত অবমাননার মামলা
আদালত অবমাননার মামলা
ছবি: আদালত অবমাননার মামলা

আদালত অবমাননার মামলায় কাউকে দোষী সাব্যস্ত করতে হলে আদালতের নির্দিষ্ট রায় বা আদেশ লঙ্ঘনের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। একই সঙ্গে আদালত অবমাননার মামলার মাধ্যমে কোনো ব্যক্তিকে নতুন করে মৌলিক প্রতিকার দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সহকারী বন সংরক্ষক পদে রাজস্ব খাতে আত্তীকরণের সুবিধা চেয়ে করা একটি আদালত অবমাননার মামলা খারিজ করে এ রায় দেন উচ্চ আদালত। রিট না করেও অন্যদের পক্ষে দেওয়া রায়ের সুবিধা দাবি করে আদালত অবমাননার মামলা করেছিলেন মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। মামলার বিবরণে জানা যায়, বন অধিদপ্তরের সুন্দরবন বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্পে ২০০১ সালে ১০ জন সহকারী বন সংরক্ষক হিসেবে যোগ দেন। ২০০৫ সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে ৯ জন কর্মচারী ২০১৩ সালে তাদের রাজস্ব খাতে আত্তীকরণের দাবিতে হাইকোর্টে রিট করেন। ২০১৪ সালে হাইকোর্ট ওই ৯ জনকে রাজস্ব খাতে আত্তীকরণের নির্দেশ দেন। পরবর্তী সময়ে আপিল বিভাগেও এ রায় বহাল থাকে। এর পরিপ্রেক্ষিতে রিটকারী ৯ জনকে রাজস্ব খাতে নিয়োগ দেয় বন বিভাগ। তবে একই প্রকল্পে কাজ করা জাহাঙ্গীর আলম ওই রিট মামলার পক্ষ না হয়েও একই সুবিধা দাবি করেন। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি সরকারের কাছে আবেদন করেন। কিন্তু বিদ্যমান আইন ও বিধিবিধান বিবেচনায় তাকে নিয়োগ দিতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। 

আরও পড়ুন,জলবায়ু বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন তিনি। রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি খারিজ করে রায় দেন। রায়ে আদালত বলেন, কোনো রায় বা আদেশ যদি সর্বজনীন হয় কিংবা সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে দেওয়া হয়, তাহলে সমগোত্রীয় অন্য ব্যক্তিরাও তা বাস্তবায়নের দাবি জানিয়ে আদালত অবমাননার মামলা করতে পারেন। তবে কোনো রায় কেবল সংশ্লিষ্ট মামলার বাদীদের জন্য প্রযোজ্য হলে ওই মামলার বাইরে থাকা অন্য কেউ একই সুবিধা না পাওয়ার কারণে আদালত অবমাননার মামলা করতে পারবেন না। আদালত আরও বলেন, আদালত অবমাননার মামলার উদ্দেশ্য নতুন করে মৌলিক প্রতিকার দেওয়া নয়। বরং আদালতের নির্দিষ্ট আদেশ অমান্য করা হয়েছে কি না, সেটিই এ ধরনের মামলায় বিবেচ্য বিষয়। বিবাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেছেন, আদালত অবমাননার মামলা বিচারের ক্ষেত্রে হাইকোর্টের এ রায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

বিষয় : আদালত মামলা হাইকোর্ট

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আদালত অবমাননার মামলা নিয়ে গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x