দৈনিক সংবাদ দিগন্ত

প্রশাসনে রাজনৈতিক বিভাজন নিয়ে বাড়ছে উদ্বেগ

প্রশাসনে রাজনৈতিক বিভাজন
প্রশাসনে রাজনৈতিক বিভাজন
ছবি: প্রশাসনে রাজনৈতিক বিভাজন

সরকারের দায়িত্ব গ্রহণের ৯ মাস পার হলেও প্রশাসনে কাটেনি অস্থিরতা। সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত বদলি, পদায়ন, পদোন্নতি ও বাধ্যতামূলক অবসর ঘিরে চলছে নানা আলোচনা ও অসন্তোষ। সরকারের প্রথম আট মাসেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ২ হাজারের বেশি বদলি ও পদায়ন হয়েছে। পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৫৫ জন কর্মকর্তা। আর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৩২ জনকে। তবে প্রশাসনে এত ব্যাপক পরিবর্তনের পরও সরকারি কাজে কাঙ্ক্ষিত গতি ও স্থিতিশীলতা ফেরেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সরকারি কাজে অবহেলা ও অসহযোগিতাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম আট মাসে মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে ৭৩৬টি বদলি ও পদায়ন হয়েছে। মাঠ প্রশাসনে হয়েছে ৫৮৯টি এবং প্রেষণে বদলি ও পদায়ন হয়েছে আরও ৭০৩টি। মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত বিভিন্ন পদে কর্মকর্তাদের পরিবর্তন করা হয়েছে। মাঠ প্রশাসনে বদলি হয়েছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। একই সময়ে প্রশাসনের ১ হাজার ৫৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৪৬ জন নিয়মিত প্রক্রিয়ায় এবং ৩০৯ জন সুপিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সৃষ্টি করা হয়েছে ৫৮টি নতুন পদ। বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের পর প্রশাসনে রদবদল স্বাভাবিক হলেও ঘনঘন কর্মকর্তা পরিবর্তন এবং যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে গুরুত্ব দেওয়ার অভিযোগ প্রশাসনিক স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। 

আরও পড়ুন,আদালত অবমাননার মামলা নিয়ে গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

প্রশাসনের ভেতরে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তাদের পৃথক বলয় থাকার বিষয়টিও আলোচনায় রয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদারের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন ও অবিশ্বাসের কারণে সিভিল সার্ভিস এখন বেতাল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে প্রশাসনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমান সরকারের দীর্ঘ সময় প্রয়োজন হবে। এদিকে গত ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সরকারি কাজে অসহযোগিতা ও অবহেলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ধীরগতির প্রকল্পগুলোর বাস্তবায়নে বিলম্বের কারণ অনুসন্ধানেরও সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি সাঈদ আহমেদ সরকারি কর্মকর্তাদের দল বা গোষ্ঠীর নয়, বরং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন। সব মিলিয়ে প্রশাসনে ব্যাপক রদবদল হলেও কাঙ্ক্ষিত কর্মগতি ও স্থিতিশীলতা না ফেরায় নতুন করে প্রশ্ন উঠছে সরকারি প্রশাসনের কার্যকারিতা নিয়ে।

বিষয় : প্রশাসন রাজনৈতিক বিভাজন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রশাসনে রাজনৈতিক বিভাজন নিয়ে বাড়ছে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x