দৈনিক সংবাদ দিগন্ত

জলবায়ু বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু খাতে বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার করার আহ্বান জানিয়েছে ঢাকা। সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে কপ-৩১ সম্মেলনে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার জানান, পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশকে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বিবেচনায় নিয়ে জলবায়ু খাতে আরও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে নতুন নির্দেশনা

এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় শামা ওবায়েদ গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়কে স্বাগত জানান। রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে তিনি যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে সৃজনশীল অর্থনীতি, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

বিষয় : যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জলবায়ু বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x