রংপুর নগরের মাছুয়াপাড়ায় স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও শিশুপুত্র আয়াসকে হত্যার মামলায় চার্জশিট দাখিল করতে গিয়ে বিপাকে পড়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে একাধিক অসংগতি এবং হত্যাকাণ্ডের পেছনে চুরির ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করায় আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) আপত্তির মুখে সেটি সংশোধনের জন্য ফিরিয়ে নিয়েছেন তদন্ত কর্মকর্তা। রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট জমা দিতে যান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী। আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাইয়ের সময় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে অসংগতি ধরা পড়ে।
আরও পড়ুন,বাণিজ্যিক উৎপাদনের অপেক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
পরে তিনি অভিযোগপত্র জমা না দিয়েই ফিরিয়ে নেন।আদালতের পিপি আব্দুল হাদী বেলাল জানান, চার্জশিটে ত্রুটি থাকায় সংশোধনের জন্য বলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি। আদালত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে চার্জশিট তৈরি করা হয়েছিল। অথচ সিআইডির ফরেনসিক পরীক্ষায় খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনের ডিএনএ পাওয়ার প্রতিবেদন অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়নি। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারে বলে নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের যে সন্দেহ ছিল, তা যথাযথভাবে তদন্ত করা হয়নি বলেও সূত্রের দাবি। রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে ওই দিন চার্জশিট দাখিলের কথা জানানো হয়েছিল। তবে আদালতে কাগজপত্র জমা না দিয়েই ফিরে যান তদন্ত কর্মকর্তা।
আরও পড়ুন,দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান
এ বিষয়ে পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ ও ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মন্তব্য করতে রাজি হননি। কয়েক দিনের মধ্যে চার্জশিট জমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান সনাতন চক্রবর্তী। গত ২২ আগস্ট রাতে মাছুয়াপাড়ার একটি বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই হত্যা মামলা করেন। পরে গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ ২৩ আগস্ট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের দাবি, ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। তবে এ বক্তব্য নিয়ে নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা বিক্ষোভ ও সড়ক অবরোধও করেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬