নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে বড় পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে শুধু নিজস্ব গুদামেই এক লাখ মেট্রিক টন পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তুলতে চায় সংস্থাটি। এদিকে গুদাম সম্প্রসারণের পাশাপাশি পণ্যের আপৎকালীন মজুদ বা বাফার স্টক বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
আরও পড়ুন,পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বাড়ছে আলোচনা
এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুদের পরিমাণ এবং ব্যবস্থাপনা নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষাটি শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে। টিসিবির লক্ষ্য, নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির জন্য অন্তত এক মাসের চাহিদা পূরণের মতো মজুদ রাখা। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা তৈরি করা। বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগেই বেশি পরিমাণ পণ্য সংগ্রহ ও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে টিসিবির। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটলেও তা মোকাবিলা করা সহজ হবে। একই সঙ্গে বাজারে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বাড়বে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬