মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে অধিকাংশ প্রতিযোগী বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাক বেছে নিলেও প্রচলিত ধারার বাইরে গিয়ে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে অংশ নেন তিনি। সুইমস্যুট পর্বটি মিস ইউনিভার্স প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় আয়োজন। এ পর্বে প্রতিযোগীরা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও শারীরিক সক্ষমতা তুলে ধরেন। তবে এবার পোশাক নির্বাচনে স্বতন্ত্র সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের প্রতিনিধি মাহি। তার পরনে ছিল নীল রঙের ফুলহাতা ফিটিং পোশাক। এর সঙ্গে ছিল একই রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো সাজে ফুটে ওঠে আভিজাত্য ও স্বতন্ত্র নান্দনিকতা। স্থানীয় সময় রোববার ২২ নভেম্বর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন মাহি। পোস্টে তিনি জানান, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।
আরও পড়ুন,রুনা লায়লার প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ দর্শক
আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি। মাহির পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকেই। কেউ বলছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে স্বতন্ত্রভাবে নিজের দেশকে উপস্থাপন করা সম্ভব, তা দেখিয়েছেন মাহি। আবার কেউ তার পরিবেশনাকে বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক বলে মন্তব্য করেছেন। এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও নিজস্ব ভাবনায় বাংলাদেশের পরিচয় তুলে ধরেন তিনি। ‘মাদারহুড আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়ির মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন বাংলাদেশের এই প্রতিনিধি। সব মিলিয়ে পোশাকের স্বাতন্ত্র্য, আত্মবিশ্বাস ও নিজস্ব উপস্থাপনার মাধ্যমে মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আলোচনায় রয়েছেন সামিরা খান মাহি।
বিষয় : মাহি মিস ইউনিভার্স

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬