দৈনিক সংবাদ দিগন্ত

ব্যাংক পরিচালকদের ঋণ পরিশোধে আসছে কঠোর বিধান

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক
ছবি: বাংলাদেশ ব্যাংক

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ব্যাংকের পর্ষদে পারিবারিক আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হতে পারে। পরে অনুমোদনের জন্য তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। প্রস্তাবগুলোর লক্ষ্য ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাব কমানো এবং আমানতকারীদের স্বার্থ রক্ষা। 

আরও পড়ুন,মসলার দাম বাড়ায় কমছে ক্রেতাদের কেনাকাটা

খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীদের অযোগ্য করার প্রস্তাব রয়েছে। বর্তমানে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য থাকতে পারেন। নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব রয়েছে। পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক হওয়া যাবে না। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক দুজনের পরিবর্তে তিনজন করার প্রস্তাব রয়েছে। কৌশলগত বিনিয়োগকারীদের জন্য ব্যাংকের শেয়ার ধারণের ১০ শতাংশ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন,ব্যাংক খাতে ঋণ বিতরণে বড় পরিবর্তনের পরিকল্পনা

 তবে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদ্যমান সীমা বহাল থাকবে।পরিচালকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। পুনঃতফসিল বা অন্য উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ না রাখার কথাও বলা হয়েছে। এ ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থবিরোধী কাজ করলে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর করার প্রস্তাব রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক বলেছেন। তবে তাঁর মতে, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা আরও বাড়িয়ে ৫০ শতাংশ করা উচিত। ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপিদের পাশাপাশি সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিচারকদের নিয়োগ না দেওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি।

বিষয় : ব্যাংক পরিচালকদের পরিশোধে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ব্যাংক পরিচালকদের ঋণ পরিশোধে আসছে কঠোর বিধান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x