পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবার এবং আগামী রোববারও খোলা রয়েছে দেশের সব তফসিলি ব্যাংক।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আর আনুষঙ্গিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট—এসডিএডি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।আরও পড়ুন ,দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলারকেন্দ্রীয় ব্যাংক বলছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এছাড়া ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।অন্যদিকে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন , ঈদে ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা