দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০, ২১ ও ২২ অক্টোবর তিন দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত সার্কুলার লেটার নম্বর-১৫ জারি করা হয়।সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আরও  পড়ুন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলার অনুযায়ী, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম চালু রাখতে হবে।এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন ও আর্থিক কার্যক্রম আগেভাগে সম্পন্ন করার পরিকল্পনা করতে হবে। তবে এটিএম, কার্ড ও ডিজিটাল ব্যাংকিং সেবার প্রাপ্যতা সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থার ওপর নির্ভর করবে।

বিষয় : ব্যাংক ছুটি ঘোষণা শারদীয় দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x