পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংকিং খাতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটির আগের দুই দিন ব্যাংক খোলা রাখা এবং বিশেষ কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠায়।নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার ২৩ মে এবং রোববার ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর সোমবার ২৫ মে থেকে রোববার ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে।আরও পড়ুন , ডলারের দুর্বলতায় ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার, বাড়ল আন্তর্জাতিক দামএসব এলাকার মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, টঙ্গী, সাভার ও ভালুকা।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ২৫ ও ২৬ মে এসব এলাকার পোশাক শিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করবে।এ সময় অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও রপ্তানি বাণিজ্য সচল রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে সীমিত ব্যাংকিং কার্যক্রম চালু থাকায় শিল্প মালিক ও শ্রমিক উভয়েই সুবিধা পাবেন।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।আরও পড়ুন, ঈদুল আজহায় ব্যাংকে সাত দিনের ছুটি ২৫ মে, খোলা থাকবে নির্দিষ্ট লেনদেন