দৈনিক সংবাদ দিগন্ত

দুর্গাপূজায় ২০–২২ অক্টোবর ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

দুর্গাপূজায় ২০–২২ অক্টোবর ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকবে।তবে এ ছুটি সবার জন্য প্রযোজ্য হবে না। জনসেবা অব্যাহত রাখতে বিভিন্ন জরুরি সেবা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকবে। টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী এবং এসব সেবায় নিয়োজিত যানবাহনও ছুটির বাইরে থাকবে।

আরও  পড়ুন, পানি নিষ্কাশনের গণ্ডি ছাড়িয়ে বহুমুখী ব্যবহারে ২০ মডেল খাল

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত কর্মী ও যানবাহনও এ ছুটির আওতামুক্ত থাকবে। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।ব্যাংকের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে নির্দেশনা দেবেন সুপ্রিম কোর্ট।শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে।সরকারের এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি মিললেও ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হবে।

বিষয় : ছুটি ঘোষণা দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ২০–২২ অক্টোবর ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x