দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিঠাপুকুরের মাটি সোনার মাটি বললেন জেলা প্রশাসক

মিঠাপুকুরের মাটি সোনার মাটি
মিঠাপুকুরের মাটি সোনার মাটি
ছবি: মিঠাপুকুরের মাটি সোনার মাটি

‘মিঠাপুকুরের মাটি সোনার মাটি। এখানে অবহেলায় একটি বীজ পড়ে থাকলেও তা থেকে গাছ গজায়। এ অঞ্চলের মাটির উর্বরতা ও কৃষির অপার সম্ভাবনা রয়েছে। মিঠাপুকুরের কৃষিকে এগিয়ে নিতে আমি কাজ করতে চাই।’ এমন মন্তব্য করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। সোমবার (২৩ নভেম্বর) রংপুরের মিঠাপুকুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মিঠাপুকুরের কৃষির সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, রংপুর জেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হক এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী। সমাবেশে মাওলানা এনামুল হক মিঠাপুকুরের কৃষির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। বিশেষ করে উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য আধুনিক স্টোরেজ বা সংরক্ষণাগার নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। 

আরও পড়ুন,পাহাড়ের ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীকে দক্ষ জনশক্তি গড়বে ‘আর্ন’ প্রকল্প

তিনি বলেন, কৃষকের উৎপাদিত সবজি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা গেলে অপচয় কমবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন। উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি কার্ড উদ্যোগের মাধ্যমে দেশের কৃষিকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষির উন্নয়ন ও কৃষকদের কল্যাণে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, মিঠাপুকুরে কৃষির উন্নয়নে কৃষি বিভাগ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং উৎপাদন বৃদ্ধিতে তাঁদের কার্যক্রম চলমান থাকবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, বাংলাদেশের বিভিন্ন ধরনের ফল ও সবজি প্রায় সবই মিঠাপুকুরে উৎপাদন করা সম্ভব। এখানকার কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিকে আরও সমৃদ্ধ করতে তিনি কাজ করতে চান। সমাবেশে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয় : মিঠাপুকুর সোনার মাটি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিঠাপুকুরের মাটি সোনার মাটি বললেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x